Ad Code

মাদুরো অপারেশন: 'রহস্যময় অস্ত্র' এবং ইয়ার প্রোটেকশনের গুরুত্ব

" style="width: 100%; height: auto; border-radius: 6px; object-fit: cover; max-height: 450px;">
রাতের অন্ধকারে ডেল্টা ফোর্সের আভিযানিক ফর্মেশন ও গানশিপ সাপোর্ট (প্রতীকী ছবি)

গত পরশুদিন থেকে অনলাইনে একটি গুঞ্জন দেখছি, যেখানে ভেনিজুয়েলার জনৈক সিকিউরিটি অফিসারের বরাতে বলা হচ্ছে যে, United States Special Operations Command (USSOCOM) কারাকাসে মাদুরোর ওপর পরিচালিত অপারেশনে রহস্যময় কোনো অস্ত্র ব্যবহার করেছে। বিষয়টি গুরুত্ব পাওয়ার কারণে এর কারিগরি দিকগুলো আলোচনা করা প্রয়োজন মনে করছি।

আভিযানিক বিশ্লেষণ: ডেল্টা ফোর্স ও এয়ার সাপোর্ট

কারাকাসের অপারেশনটি ছিল গভীর রাতে। এই অপারেশনের দায়িত্বে ছিল 3rd Operational Support Group তথা Delta Force। সিকিউরিটি অফিসারের ভাষ্যমতে অ্যাসল্টাররা ছিল আনুমানিক ২০ জন (একই বাহিনীতে যাকে Troop বলা হয়)।

অজস্র রাউন্ড ফায়ারের যে বর্ণনা পাওয়া গেছে, তা সম্ভবত অন্ধকার আকাশে ভাসমান MH-60 Direct Action Penetrator এর ফায়ার সাপোর্ট। যার মিনিগানের ফায়ারিং রেট মিনিটে ৬,০০০ রাউন্ড।

কথিত 'সুপার ওয়েপন' আসলে কী?

অনেকে হাভানা সিনড্রোম বা Directed Energy Weapon (DEW) এর কথা ভাবলেও, JSOC-র আভিযানিক দলগুলো সাধারণত উন্নত মডিফিকেশন করা বিশেষ কিছু ফ্ল্যাশ-ব্যাং ব্যবহার করে থাকে।

MK 20 MOD 0 Improved Flash-Bang

এটি সাধারণ ফ্ল্যাশ-ব্যাঙের তুলনায় অত্যধিক শক ও লাইট উৎপাদন করে। বদ্ধ জায়গায় এটি নিক্ষেপ করলে বিকট আওয়াজ ও চাপের ফলে প্রতিপক্ষের বমি বা নাক থেকে ব্লিডিং হতে পারে।

MK 20 MOD 0

Nine Banger (MBDD)

এটি পরপর ৯টি আলাদা বিস্ফোরণ ঘটায়। এর চাপে কানের পর্দা ফেটে যাওয়া বা Traumatic Brain Injury হওয়ার সম্ভাবনা থাকে, যা মানুষকে সাময়িকভাবে স্মৃতিভ্রষ্ট বা ভারসাম্যহীন করে ফেলে।

Nine Banger MBDD

MK 21 SOHG - Homewrecker

এটি একটি কংকাশন গ্রেনেড। কোনো শ্র্যাপনেল ছাড়াই প্রচণ্ড শকওয়েভের চাপে মানুষের ফুসফুস ও অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ বিকল করে দেয়। একটি বদ্ধ রুমের সকলকে নিমেষেই শেষ করে ফেলার ক্ষমতা রাখে এটি।

MK 21 SOHG
🛡️

ইয়ার প্রোটেকশনের অপরিহার্যতা

অ্যাসল্ট টিমের অপারেটররা Peltor (Ear Protection) Headset ব্যবহার করেন যা তাদের এই ধ্বংসাত্মক বিস্ফোরণ থেকে সুরক্ষা দেয়। অনুশীলনের সময়ে তাদের Flash-Bang Inoculation করানো হয়।

উপসংহার: আমাদের বাহিনীতে আজকাল High-Cut Ballistic Helmet ব্যবহার হচ্ছে মূলত Ear Protection লাগানোর সুবিধার জন্য। অথচ যার সুরক্ষার জন্য হেলমেটের কাভারেজ ত্যাগ করা হলো, সেই Ear Pro-রই দেখা পাওয়া যায় না। আধুনিক যুদ্ধে ইয়ার প্রোটেকশন ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব।

Tactical Ear Protection High-Cut Helmet

Post a Comment

0 Comments

Close Menu